নতুন অধ্যায়ে অনন্যা আচার্য্য, শুরু হলো জীবনের নতুন পথচলা

Share

জনপ্রিয় কণ্ঠশিল্পী অনন্যা আচার্য্য জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। পারিবারিক আয়োজনে মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে গৌরব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

অনন্যার জীবনসঙ্গী গৌরব সরকার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সহযোগী প্রযোজক হিসেবে কর্মরত। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি পাওয়া অনন্যা পরবর্তীতে মৌলিক গান ও চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন। নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।