দুই বছরেও ফুরোয়নি শাফিনের শূন্যতা, স্মরণে মাইলস

Share

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শাফিন আহমেদের দ্বিতীয় প্রয়াণবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করেছে তার দীর্ঘদিনের ব্যান্ড মাইলস। শুক্রবার ব্যান্ডটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক আবেগঘন বার্তায় বলা হয়, চার দশকেরও বেশি সময় লিড ভোকালিস্ট, বেজ গিটারিস্ট ও কম্পোজার হিসেবে শাফিন ব্যান্ডটির পরিচয় ও যাত্রাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

বার্তায় ‘প্রথম প্রেমের মতো’, ‘কী জাদু’, ‘পাহাড়ী মেয়ে’, ‘চাঁদ তারা’ ও ‘ফিরিয়ে দাও’-সহ তার অসংখ্য কালজয়ী গানের কথা স্মরণ করা হয়। মাইলস জানায়, শাফিন আহমেদের কণ্ঠ, সুরসৃষ্টি, বেজ লাইনের স্বাতন্ত্র্য ও মঞ্চ উপস্থিতি প্রজন্মের পর প্রজন্মের শ্রোতার হৃদয়ে বেঁচে থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন শাফিন আহমেদ। তাঁর সৃষ্টি ও সংগীত আজও বাংলা ব্যান্ড সংগীতের অনন্য সম্পদ হিসেবে শ্রোতাদের হৃদয়ে অম্লান।