আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

Share

ছোটবেলার জনপ্রিয় ছড়া ‘আতা গাছে তোতা পাখি’ এবার আধুনিক রোমান্টিক গানে রূপ দিলেন গায়ক সৈয়দ অমি ও চিত্রনায়িকা আঁচল আঁখি। ঈদ পরবর্তী সময়ে তাদের নতুন মিউজিক ভিডিওটি ঘিরে শ্রোতা-দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

গানটিতে পুরোনো ছড়ার আবেগের সঙ্গে যুক্ত হয়েছে নতুন সুর, রোমান্টিক কথা ও আধুনিক সংগীতায়োজন। লন্ডনের মনোরম লোকেশনে ধারণ করা ভিডিওতে অমি ও আঁচলের রসায়ন, রঙিন আয়োজন ও কোরিওগ্রাফি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে।

অমি জানান, ছোটবেলার স্মৃতিকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন তারা। আঁচলও গানটির কনসেপ্টের প্রশংসা করে দর্শকদের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) অমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মিউজিক ভিডিওটি।