বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই হাই-অকটেন অ্যাকশন থ্রিলারে শাহরুখ ও মেয়ে সুহানা খানের প্রথমবার একসঙ্গে অভিনয় বড় আকর্ষণ হয়ে উঠছে।
বিভিন্ন সূত্রের দাবি, সিনেমার গল্প আবর্তিত হবে একজন মেন্টর ও তার শিষ্যের বিপজ্জনক অভিযানকে ঘিরে। এতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে শাহরুখের জনপ্রিয় জুটিও ফিরছে পর্দায়। এছাড়া অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জিসহ একাধিক তারকা গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বলে জানা গেছে।
২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা রয়েছে ‘কিং’-এর। তবে সিনেমার গল্প ও কাস্টিং নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।