লিউড তারকা হৃতিক রোশন ও কঙ্গনা রানাউতের পুরোনো দ্বন্দ্ব আবারও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ট্রেন্ড নিয়ে হৃতিকের মন্তব্যের পর ইনস্টাগ্রাম স্টোরিতে পাল্টা জবাব দিয়েছেন কঙ্গনা।
কঙ্গনা অভিযোগ করেন, তার নাম ব্যবহার করে যারা তাকে ট্রল ও হয়রানি করছেন, তাদের বিরুদ্ধে হৃতিক কোনো অবস্থান নেননি। তিনি হৃতিককে উদ্দেশ করে লেখেন, ‘আগুনে ঘি ঢালবেন না’ এবং এ ধরনের মন্তব্যে তার বর্তমান সঙ্গী সাবা আজাদকেও বিব্রত না করার আহ্বান জানান।
এর আগে হৃতিক বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বয়ানে প্রভাবিত না হয়ে সঠিক তথ্য ও প্রেক্ষাপটের জন্য অপেক্ষা করাই উচিত। ২০১৬ সালে শুরু হওয়া তাদের দীর্ঘদিনের বিরোধ সাম্প্রতিক এই অনলাইন বাক্যবিনিময়ের মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে।