শাহরুখের ‘কিং’- এর গানের স্বত্ব কিনতে আগ্রহী জি মিউজিক

Share

শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ‘কিং’ মুক্তির আগেই আলোচনায়। সিনেমাটির গানের স্বত্ব কিনতে জি মিউজিকের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

 

গুঞ্জন রয়েছে, প্রায় ৫০ কোটি রুপিতে মিউজিক রাইটস বিক্রির আলোচনা চলছে। তবে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জি এন্টারটেইনমেন্টের এমডি ও সিইও পুনিত গোয়েঙ্কা।

 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় শাহরুখের সঙ্গে থাকছেন সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোনসহ একাধিক তারকা। ক্রিসমাসে বিশ্বজুড়ে মুক্তির পরিকল্পনা রয়েছে ছবিটির।