হলিউডে বাবা বিজয়-স্ট্যাথামকে চান জেসন সঞ্জয়

Share

দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয় অভিনয়ের বদলে পরিচালনাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। নিজের প্রথম চলচ্চিত্র ‘সিগমা’ মুক্তির আগে এক সাক্ষাৎকারে হলিউডে সিনেমা নির্মাণের ইচ্ছার কথা জানান তিনি।

 

সাক্ষাৎকারে জেসন স্ট্যাথামের সঙ্গে কাজের সুযোগ হলে তামিল ইন্ডাস্ট্রি থেকে কাকে সহ-অভিনেতা হিসেবে নেবেন—এমন প্রশ্নে জেসন সঞ্জয় এক মুহূর্ত দেরি না করে বলেন, “অবশ্যই আমার বাবা বিজয়।” তার মতে, এই জুটি দারুণ একটি কোলাবরেশন হতে পারে।

 

জেসন জানান, ছোটবেলা থেকেই গল্প লেখা ও চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহ ছিল। তাই অভিনয়ের বদলে ক্যামেরার পেছনের মানুষ হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। তার পরিচালনায় নির্মিত প্রথম তামিল ছবি **‘সিগমা’**তে অভিনয় করেছেন সন্দীপ কিষাণ।