চুক্তির জটিলতায় আটকে গেল ‘বার্বি’র সিক্যুয়েল

Share

বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়া ‘বার্বি’ সিনেমার সিক্যুয়েল এখন চুক্তি জটিলতায় আটকে আছে। প্রথম সিনেমাটি ১.৪ বিলিয়ন ডলারের বেশি আয় ও আটটি অস্কার মনোনয়ন পাওয়ার পর দ্বিতীয় কিস্তি নির্মাণের উদ্যোগ নেয় প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স।

 

তবে খেলনা নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেলের কাছ থেকে নেওয়া স্বত্বের মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক ও চুক্তির শর্ত নিয়ে জটিলতা তৈরি হয়েছে। মার্গো রবি ও রায়ান গসলিংকে নিয়ে সিক্যুয়েল এগিয়ে নিতে চাইলেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

 

স্টুডিও জানিয়েছে, মূল টিমের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। অন্যদিকে, মার্গো রবি ও পরিচালক গ্রেটা গারউইগও তাড়াহুড়ো না করে ভালো গল্পের ওপর গুরুত্ব দিচ্ছেন। ফলে ‘বার্বি’র দ্বিতীয় কিস্তি কবে পর্দায় আসবে, তা এখনো অনিশ্চিত।