আগস্টে চরকিতে ব্যতিক্রমী তিন কনটেন্ট, সঙ্গে নতুন সিনেমা

Share

আগস্টজুড়ে দর্শকদের জন্য চারটি নতুন কনটেন্ট আনছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এর মধ্যে রয়েছে একটি সিনেমা ও তিনটি অরিজিনাল কনটেন্ট। ৬ আগস্ট মুক্তি পাবে আহমেদ হাসান সানি পরিচালিত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। এরপর ১৩ আগস্ট আসবে চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’, যেখানে অভিনয় করেছেন আফজাল হোসেন ও আফসানা মিমি।

 

২০ আগস্ট মুক্তি পাবে মাহমুদুর রহমান হিমি নির্মিত ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’, আর ২৭ আগস্ট আসবে ফুয়াদুজ্জামান ফুয়াদের ‘পেইন্ট অন ড্রাই লিফ’। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, রাজনৈতিক দর্শন, ড্রামা, কমেডিসহ ভিন্ন ভিন্ন ঘরানার এই কনটেন্টগুলো দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে। সেপ্টেম্বরে আরও বৈচিত্র্যময় কনটেন্ট আনার পরিকল্পনার কথাও জানান তিনি।