নতুন প্রজন্মের গায়িকা রাপূর্ণা ভট্টাচার্য এখন গান ও অভিনয়—দুই জগতেই নিজের পরিচয় তৈরি করছেন। সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’ ছবিতে প্রথম প্লেব্যাকের সুযোগ পাওয়ার পর একাধিক সিনেমায় গান করেছেন তিনি। সম্প্রতি অভিনয়েও অভিষেক হয়েছে তার।
রাপূর্ণা জানান, গানই তার জীবনের প্রধান ভালোবাসা, তবে অভিনয়ের প্রতিও তৈরি হয়েছে আলাদা টান। অভিনয়ের জন্য প্রশিক্ষণ নিয়েছেন এবং উজান গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় কাজ করতে গিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন।
উজানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে রাপূর্ণা বলেন, তারা খুব ভালো বন্ধু। উজানের বাবা-মা ও অভিনয় প্রশিক্ষক দামিনী বেণী বসুর কাছ থেকে তিনি অভিনয়ের অনেক কিছু শিখেছেন বলেও জানান এই শিল্পী।
সমাজমাধ্যমে গান প্রকাশের মাধ্যমেই পরিচিতি পাওয়া রাপূর্ণার লক্ষ্য, নিজের প্রতিভার মাধ্যমে আরও বড় পরিসরে কাজ করা।