আমিরের ‘লালকারা’ থেকে সরে গেলেন ফারহান, সিদ্ধান্তের পেছনে কী কারণ?

Share

আমির খান অভিনীত ও আশুতোষ গোয়ারীকর পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘লালকারা’ থেকে সরে দাঁড়িয়েছেন ফরহান আখতার। তবে অভিনেতা হিসেবে না থাকলেও ছবিটির সঙ্গে প্রযোজক হিসেবে যুক্ত থাকবেন তিনি।

 

জানা গেছে, ফরহানের সরে যাওয়ার পেছনে কোনো বিরোধ নয়, বরং ব্যস্ত সময়সূচিই মূল কারণ। আরডি বর্মনের জীবনীচিত্রের জন্য দীর্ঘ প্রস্তুতি ও অনুশীলনের প্রয়োজন হওয়ায় ‘লালকারা’র শুটিংয়ের সঙ্গে সময় মেলাতে পারেননি তিনি।

 

ফরহানের জায়গায় ছবিতে যুক্ত হয়েছেন অভিনেতা সিদ্ধান্ত গুপ্ত। ১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজকে ঘিরে নির্মিত এই ছবিতে আমির অভিনয় করবেন ভারতের প্রথম টেস্ট অধিনায়ক লালা অমরনাথের চরিত্রে। ‘লগান’-এর পর আবারও আমির-আশুতোষ জুটিকে একসঙ্গে দেখতে অপেক্ষায় দর্শক।