তরুণ কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা আসন্ন দুর্গাপূজায় লন্ডনের কয়েকটি কনসার্টে গান পরিবেশন করবেন। এ উপলক্ষে তিনি ইতোমধ্যে ভিসা প্রক্রিয়াসহ প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছেন।
এদিকে তার নতুন গান ‘নজর যেন না লাগে’ শ্রোতাদের ইতিবাচক সাড়া পেয়েছে। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে একটি রবীন্দ্রসংগীত এবং আরও কয়েকটি নতুন গানের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।