ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয় উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বুধবার আয়োজন করা হচ্ছে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনে অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডদল।
কনসার্টে পারসা মাহজাবীন, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেলসহ অনেকে গান পরিবেশন করবেন।
‘মুনসুন কালচারাল এলায়েন্স’ আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ এমপি। অনুষ্ঠানে অতিথি হিসেবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে।