মুক্তির মাত্র এক সপ্তাহেই বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে সনি ও মার্ভেল স্টুডিওর সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত সিনেমাটি আয় করেছে ১.১৫৫ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার কোটি টাকা।
এই সাফল্যের মাধ্যমে সিনেমাটি ২০২৬ সালের এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের শীর্ষে উঠে এসেছে। উত্তর আমেরিকা ও আন্তর্জাতিক বাজার—দুই জায়গাতেই রেকর্ড গড়ে দ্রুততম সময়ে বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করেছে নতুন এই স্পাইডার-ম্যান। বক্স অফিসে এর দাপটে পেছনে পড়েছে ‘টয় স্টোরি ৫’-এর মতো জনপ্রিয় সিনেমাও।