কাল শুরু ‘লাপাত্তা’র শুটিং, কবে আসছে ‘নিঃস্ব’?

Share

নির্মাতা মেহেদী হাসান হৃদয় ওটিটি ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং শুরু করছেন আগামীকাল (৮ আগস্ট)। রাজধানীর বিএফডিসি থেকে শুরু হওয়া এই শুটিং চলবে প্রায় ১০ দিন। এতে প্রধান নারী চরিত্রে থাকছেন নুসরাত ফারিয়া, পাশাপাশি অভিনয় করবেন নাসির উদ্দিন খান। পরিকল্পনা অনুযায়ী দুর্গাপূজায় আইস্ক্রিনে মুক্তি পেতে পারে ছবিটি।

 

‘লাপাত্তা’র কাজ শেষ করেই শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা ‘নিঃস্ব’র প্রস্তুতি শুরু করবেন হৃদয়। আগামী অক্টোবরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। তবে শাকিবের বিপরীতে নায়িকার নাম এখনো চূড়ান্ত হয়নি।