‘গ্ল্যাডিয়েটর’-এর সঙ্গে নতুন চমক, ফিরছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা

Share

বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আবারও হলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন। অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে জুটি বেঁধে সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ‘ব্লু ফ্লাই’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

 

‘প্রিডেটরস’ ও ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত নির্মাতা নিমরোড আনতাল পরিচালিত ছবিটির গল্প আবর্তিত হবে কঙ্গোর পটভূমিতে, যেখানে এক জাতিসংঘ অনুবাদককে ঘিরে তৈরি হবে রহস্য ও রোমাঞ্চ। আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক বড় প্রজেক্টে যুক্ত হয়ে নিজের অবস্থান আরও শক্ত করছেন প্রিয়াঙ্কা।