কাঁধখোলা গাউনে নুসরাত ফারিয়ার মুগ্ধতা, নজর কাড়ল নতুন লুক

Share

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আবারও নজর কাড়লেন গ্ল্যামারাস লুকে। কালো কাঁধখোলা গাউনে নিজের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

 

ছবিতে ফারিয়াকে দেখা গেছে টিউব কাটের বডি ফিটেড কালো মেরমেড গাউনে। সঙ্গে ছিল ডায়মন্ড ও পান্নার মিশেলে তৈরি নজরকাড়া নেকলেস, মানানসই দুল ও ব্রেসলেট। জানালার পাশে কিংবা বিলাসবহুল সোফায় বসে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি।

 

তবে ফারিয়ার সাজের পাশাপাশি নজর কেড়েছে তার পোস্টের ক্যাপশনও। ছবিগুলোর সঙ্গে তিনি লিখেছেন, ‘বেশিরভাগ পুরুষের চেয়ে হীরাই মেয়েদের মন বেশি বোঝে।’ এরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার বন্যা বয়ে যায়। কেউ তাকে ‘কুইন লুক’ বলে প্রশংসা করেছেন, আবার কেউ বলেছেন, এই লুকে তাকে দারুণ লাগছে।