হলিউডে একের পর এক নতুন কাজের মাধ্যমে নিজের অবস্থান আরও শক্ত করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে ‘ব্লুফ্লাই’ নামের সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলারে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে নতুন প্রকল্পের খবর নিজেই জানিয়েছেন প্রিয়াঙ্কা। নিমরোদ আন্টালের পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাঙ্ক ও কার্লাইল ইউব্যাঙ্ক।
এদিকে এস এস রাজামৌলির ‘বারাণসী’ সিনেমার মাধ্যমে দীর্ঘ আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা। সিনেমাটি ২০২৭ সালের এপ্রিলে মুক্তির কথা রয়েছে।