জেন-জি নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার সুর পালটেছেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। আগে তরুণ প্রজন্মকে ‘নর্দমার প্রজন্ম’ বলে কটাক্ষ করলেও এবার তিনি বলেছেন, জেন-জি দেশের শক্তি ও বড় সম্পদ। দেশের সংস্কৃতি ও পরিচয়কে তরুণরা যেভাবে তুলে ধরছে, তাতেও সন্তোষ প্রকাশ করেছেন কঙ্গনা।