মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে আবারও বড়পর্দায় নিয়মিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। নতুন সিনেমার শুটিংয়ে ফেরার আগে ফিটনেস নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। শরীরচর্চা ও বিশেষ ডায়েটের পাশাপাশি কন্যা শারলিন খানের যত্নও নিচ্ছেন অভিনেত্রী।
আগামী মাসে জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফেরার কথা রয়েছে বুবলীর। এতে তাঁর বিপরীতে থাকছেন আদর আজাদ। পুরান ঢাকার সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যকে ঘিরে নির্মিত হচ্ছে সিনেমাটি।
এ ছাড়া বুবলীর ‘শাপলা শালুক’ ও ‘কয়লা’ সিনেমাও রয়েছে। অভিনয়ে ফেরার প্রস্তুতি নিয়ে তিনি জানিয়েছেন, লাইট-ক্যামেরা-অ্যাকশনের পরিবেশ খুব মিস করছেন এবং দর্শকদের জন্য ভালো কিছু কাজ নিয়ে ফিরতে চান।
সম্প্রতি ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের জন্য নিউইয়র্কে বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন বুবলী।