অরিজিত হুট করেই প্লেব্যাক ছাড়েননি

Share

চলতি বছরের শুরুতে হিন্দি সিনেমায় প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তবে তার এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয় বলে জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ও সংগীত পরিচালক আমাল মালিক।

 

এক সাক্ষাৎকারে আমাল জানান, গত দুই-তিন বছর ধরেই প্রচলিত প্লেব্যাকের প্রতি অরিজিতের আগ্রহ কমে গিয়েছিল। তার মতে, অরিজিৎ নিজেই সিদ্ধান্তটি নিয়েছেন এবং কাউকে দোষারোপ করা যায় না।

 

আমাল আরও বলেন, শুধু জনপ্রিয় গায়ককে দিয়ে গান গাওয়ালেই গান দীর্ঘদিন জনপ্রিয় থাকে না। ভালো গানের জন্য গায়ক, সুরকার ও গীতিকারের সমন্বয় জরুরি। প্রায় ৭০০টি গান গাওয়ার পর কাজের প্রতি একঘেয়েমি আসাটাও স্বাভাবিক বলে মনে করেন তিনি।

 

অরিজিতের সিদ্ধান্তে ভক্তদের হতাশা থাকলেও তার ঘনিষ্ঠ সহকর্মীরা সিদ্ধান্তটিকে সম্মান জানিয়েছেন।