বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন এবার ছোট পর্দায় আসছেন ‘ক্রাইম পেট্রল’-এর নতুন সিজনের সঞ্চালক ও ধারাভাষ্যকার হিসেবে। আগামী ৩১ আগস্ট থেকে সনি টিভিতে শুরু হবে অনুষ্ঠানটির নতুন মৌসুম।
নতুন সিজনে আধুনিক অপরাধের ধরন, কৌশল এবং এর পেছনের নানা দিক তুলে ধরা হবে অজয় দেবগনের শক্তিশালী কণ্ঠ ও উপস্থাপনায়। চলচ্চিত্রে পুলিশ চরিত্রে তার জনপ্রিয়তা ও দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণেই তাকে এই অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।
ইতিমধ্যে অনুষ্ঠানটির প্রোমোর শুটিং শেষ করেছেন অজয়। শিগগিরই প্রকাশ করা হবে প্রথম প্রোমো।