নেপালের পাহাড়ে শুরু অপু বিশ্বাসের ‘শিকার’

Share

নেপালের পাহাড়ে শুরু হয়েছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘শিকার’-এর শুটিং। শুটিং শুরুর আগে মহরতের আয়োজন করা হয়। কামরুজ্জামান রোমান পরিচালিত ও রেজা ফিল্ম প্রযোজিত সিনেমাটিতে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করছেন মুর্তজা পলাশ, বড়দা মিঠু, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।

 

বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী-কলাকুশলীদের সমন্বয়ে নির্মিত ‘শিকার’-এর শুটিং নেপালের বিভিন্ন পাহাড়ঘেরা মনোরম লোকেশনে প্রায় এক মাস চলবে। সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে মুর্তজা পলাশের। আগামী বছর ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।