মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে ক্যাপ্টেন আমেরিকার গল্প হতে যাচ্ছে বেশ ‘নির্মম’ ও চ্যালেঞ্জিং। বোস্টনের এক ফ্যান এক্সপোর প্রশ্নোত্তর পর্বে এমনই আভাস দিয়েছেন ক্রিস ইভানস।
তিনি জানান, রুসো ব্রাদার্সের সিনেমায় স্টিভ রজার্স বারবার বিপদের মুখে পড়লেও উঠে দাঁড়ান। তবে এবারের অভিজ্ঞতা তার জন্য আরও কঠিন হবে বলে ইঙ্গিত দিয়েছেন অভিনেতা।
সিনেমাটিতে অ্যাভেঞ্জার্স, এক্স-মেন, থান্ডারবোল্টস ও ফ্যান্টাস্টিক ফোরের সদস্যরা ডক্টর ডুমের বিরুদ্ধে লড়বেন। রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত সিনেমাটি আগামী ১৮ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।