রাত বিরাতে নায়কের বাড়িতে ফোন করে ‘ধমক’ খেয়েছেন প্রীতি জিনতা

Share

‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে পুরোনো এক মজার ঘটনা শেয়ার করেছেন প্রীতি জিনতা। বহু বছর আগে বন্ধু ববি দেওলকে ফোন করতে গিয়ে তার বদলে ফোন ধরেন সানি দেওল। রাত সাড়ে ১০টা-১১টার দিকে ফোন করায় সময় নিয়ে প্রীতিকে বেশ ধমক দেন সানি। তার কড়া কণ্ঠে ভয় পেয়ে কোনো কথা না বলেই ফোন রেখে দেন প্রীতি। পরে জানা যায়, দেওল পরিবারে রাত ৮টার পর বাইরে যাওয়া বা কারও সঙ্গে কথা বলার বিষয়ে কড়াকড়ি ছিল।