শাকিব খানের সঙ্গে নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে ইধিকা পালকে দেখা যেতে পারে বলে জোর গুঞ্জন উঠেছে। ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’-এ শাকিবের বিপরীতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া ইধিকাকে আবারও এই জুটিতে দেখতে আগ্রহী শাকিবভক্তরা।
সম্প্রতি সিনেমাটির নায়িকা হিসেবে সাবিলা নূরের নাম ছড়ালেও সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করছে, শেষ পর্যন্ত ইধিকাই থাকছেন শাকিবের বিপরীতে। তবে পরিচালক মেহেদী হাসান হৃদয় এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব ও ইধিকাকে নিয়ে শুরু হবে ‘নিঃস্ব’-এর শুটিং।