জুনিয়র এনটিআরের কাঁধে অস্ত্রোপচার, সুস্থ হতে লাগবে কত মাস

Share

‘ড্রাগন’ সিনেমার শুটিংয়ে কাঁধে চোট পেয়ে বুধবার হায়দরাবাদের একটি হাসপাতালে অস্ত্রোপচার করিয়েছেন জুনিয়র এনটিআর। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে ভালো আছেন অভিনেতা।

 

এখন শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া। চিকিৎসকদের আশা, পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। এর আগে চিকিৎসকের পরামর্শে তাকে ছয় থেকে আট সপ্তাহ বিশ্রামে থাকার কথা জানানো হয়েছিল।

 

‘ড্রাগন’ সিনেমায় নির্মাতা প্রশান্ত নীলের সঙ্গে কাজ করছেন জুনিয়র এনটিআর। সিনেমাটি ২০২৭ সালের ১১ জুন মুক্তির কথা রয়েছে।