মান্না অভিনীত জনপ্রিয় সিনেমা ‘আম্মাজান’ মুক্তির আগের দিনই এক কোটি ৪ লাখ টাকা তুলে নিয়েছিলেন প্রযোজক ডিপজল—এমন তথ্য জানিয়েছেন নির্মাতা কাজী হায়াৎ।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তিনি জানান, সিনেমাটি নির্মাণে খরচ হয়েছিল ১ কোটি ২ লাখ টাকা। মুক্তির আগেই ডিপজল বস্তায় করে ১ কোটি ৪ লাখ টাকা নিয়ে যান, অর্থাৎ সিনেমাটি মুক্তির আগেই ২ লাখ টাকা লাভ হয়েছিল।
১৯৯৯ সালের ২৫ জুন মুক্তি পাওয়া ‘আম্মাজান’ কাজী হায়াতের অন্যতম ব্যবসাসফল সিনেমা। এতে নামভূমিকায় অভিনয় করেন শবনম, আর কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মান্না। সিনেমাটি নির্মাণের সময় ডিপজল ও মান্নার মধ্যে একাধিকবার দ্বন্দ্ব হলেও শেষ পর্যন্ত এটি দর্শকপ্রিয়তা পায়।