দিল চাহতা হ্যায়’-এর ২৫ বছর পূর্তির আয়োজনে থাকতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী প্রীতি জিনতা। নতুন সিনেমা ‘বঁটওয়ারা ১৯৪৭’-এর প্রচারে ব্যস্ত থাকায় সেই পুনর্মিলনে যোগ দিতে পারেননি তিনি। মজার ছলে প্রীতি বলেন, ‘আমির আমাদের আলাদা করে দিয়েছেন’—কারণ সিনেমাটির প্রযোজক আমির খান।
প্রীতির কাছে ‘দিল চাহতা হ্যায়’ তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় সিনেমা। তাই সহ-অভিনেতাদের সঙ্গে বিশেষ এই আয়োজনে থাকতে না পারাটা তার জন্য আক্ষেপের। পাশাপাশি আমির খানের সঙ্গে ভবিষ্যতে আবারও কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পর ‘বঁটওয়ারা ১৯৪৭’ দিয়ে বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।