শিশুশিল্পী থেকে নায়িকা—সময় গড়ানোর সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অফ-শোল্ডার পোশাকে নিজের গ্ল্যামারাস লুকের কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের নজর কাড়েন তিনি।
খয়েরি রঙের ডটেড ডিজাইনের পোশাক, গাঢ় মেকআপ, বড় দুল ও ওয়েভি হেয়ার স্টাইলে স্টুডিওতে ক্যামেরাবন্দি হয়েছেন দীঘি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘লুক অ্যাট হার নাও’। পোস্টের পর তার নতুন লুকের প্রশংসায় সরব হয়েছেন অনুরাগীরা। শিশুশিল্পী হিসেবে দেখা দীঘির বর্তমান রূপ ও মেকওভারে পরিবর্তন নিয়েও মন্তব্য করেছেন অনেকে।