প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার নিজের চিত্রায়ণের এলাকায় ফিরছে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের সিনেমা ‘দেলুপি’। আগামীকাল শুক্রবার (১৪ আগস্ট) খুলনার বটিয়াঘাটা উপজেলা পরিষদ অডিটরিয়ামে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হবে। মোট চারটি শো অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টা, বেলা ৩টা, বিকেল ৫টা ১৫ মিনিট ও সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। প্রতিটি শোর টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ৯৯ টাকা।
খুলনার ‘দেলুটি’ ইউনিয়নের নাম থেকে অনুপ্রাণিত ‘দেলুপি’তে উঠে এসেছে নদীভাঙন, প্লাবন, ভিটেমাটি হারানো ও উপকূলীয় মানুষের সংগ্রামের গল্প। পাশাপাশি স্থানীয় রাজনীতি, সামাজিক টানাপড়েন ও যাত্রাশিল্পীদের জীবনও তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে পেশাদার তারকার বদলে অভিনয় করেছেন স্থানীয় মানুষ ও যাত্রাশিল্পীরা। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে সিনেমাটি।