অগ্রিম বুকিংয়ে ইমরানের দাপট, পিছিয়ে সানি দেওল

Share

স্বাধীনতা দিবসের ছুটিতে ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ ও সানি দেওলের ‘বাঁটওয়ারা ১৯৪৭’। মুক্তির আগেই শুরু হয়েছে দুই সিনেমার বক্স অফিস লড়াই। তবে অগ্রিম বুকিংয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে ইমরানের সিনেমা।

 

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ‘আওয়ারাপন ২’-এর প্রায় ৬৮ হাজার টিকিট বিক্রি হয়েছে, যেখানে ‘বাঁটওয়ারা ১৯৪৭’-এর বিক্রি প্রায় ৩৭ হাজার ৬০০। অর্থাৎ অগ্রিম বুকিংয়ে ইমরানের সিনেমা প্রায় ৮১ শতাংশ এগিয়ে। বিশ্লেষকদের ধারণা, প্রথম দিনে ‘আওয়ারাপন ২’ ১৩–১৬ কোটি রুপি আয় করতে পারে। তবে শেষ পর্যন্ত দর্শকের প্রতিক্রিয়াই ঠিক করবে দুই সিনেমার বক্স অফিস ভাগ্য।