শাকিব খানের আসন্ন সিনেমা ‘নিঃস্ব’-এ ফের জুটি বাঁধছেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’ দিয়ে শাকিবের বিপরীতে অভিষেকের পর ‘বরবাদ’-এও একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। এবার মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘নিঃস্ব’ সিনেমায় ইধিকার নায়িকা হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
তবে আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম এখনই প্রকাশ করতে চাননি নির্মাতা। আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব খান ও ইধিকাকে নিয়ে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে নির্মিত হবে ‘নিঃস্ব’, যা আসন্ন ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে।