কণার কন্ঠে ‘বন্ধু প্রিয়’, মুগ্ধ শ্রোতারা

Share

বন্ধুত্বের অনুভূতি নিয়ে নতুন গান ‘বন্ধু প্রিয়’ প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এলিটা। গানটির কথা লিখেছেন সোহেল আরমান, আর সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।

 

গানের ভাবনার সঙ্গে মিল রেখে গল্পনির্ভর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন। এতে শিল্পীদের পাশাপাশি মডেল হিসেবে অংশ নিয়েছেন এম কে আবির, বিথি আকনসহ আরও কয়েকজন। কনা জানান, ভালোবাসা, অভিমান ও স্বপ্নে গড়ে ওঠা বন্ধুত্বের বন্ধনই গানটির মূল বিষয়। দীর্ঘদিনের বন্ধু সোহেল আরমান ও বাপ্পা মজুমদারের সঙ্গে এই আয়োজনটি তাদের কাছেও বিশেষ হয়ে উঠেছে।