‘মাস্তুল’-এর টিকিট নিয়ে পরিচালকের বিশেষ সতর্কতা

Share

আগামী শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদর্শিত হবে নাটক ‘মাস্তুল’। প্রদর্শনীকে ঘিরে ইতোমধ্যে অনলাইনে টিকিট বিক্রিতে দর্শকদের ব্যাপক সাড়া মিলেছে।

 

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানিয়েছেন, টিকিটের দাম ১০০ টাকা। প্রদর্শনীর দিন দুপুর ১টায় অনলাইন টিকিট বিক্রি বন্ধ হবে। এরপর আসন খালি থাকা সাপেক্ষে শিল্পকলার কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে।

 

দর্শকদের কাউন্টারের ওপর নির্ভর না করে আগেই টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছেন পরিচালক।