টিজারেই চমক দেখালেন জায়েদ খান

টিজারে নতুন রূপে চমক দিলেন জায়েদ খান

Share

নিউইয়র্কে থাকা ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান এবার গানের ভিডিওচিত্রে মডেল হিসেবে হাজির হচ্ছেন। ‘শিকারী’ শিরোনামের গানটির টিজার ইতোমধ্যে প্রকাশ হয়েছে, যেখানে একাধিক আমেরিকান নারী মডেলের সঙ্গে নাচতে ও গাইতে দেখা গেছে তাকে।

 

বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় ভিডিওটিতে জায়েদ খানের সঙ্গে রয়েছেন ইয়াসমিনসহ যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা।

 

জায়েদ খান জানিয়েছেন, টিজার দেখে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মনোরম লোকেশনে ব্যয়বহুল এই মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে।