ঢাকাই সিনেমার অভিনেত্রী মারজান জেনিফা প্রথমবার মা হয়েছেন। গত ১০ আগস্ট যুক্তরাষ্ট্রে পুত্রসন্তানের জন্ম দেন ‘মুসাফির’খ্যাত এই অভিনেত্রী। জোবায়ের আলম ও মারজান দম্পতির ঘর আলো করে এসেছে প্রথম সন্তান।
সামাজিক মাধ্যমে সুখবর জানিয়ে মারজান বলেন, ৩২ ঘণ্টার দীর্ঘ প্রসববেদনা সহ্য করে স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সন্তানকে প্রথমবার বুকে জড়িয়ে ধরার পর সব কষ্টই সার্থক মনে হয়েছে বলে জানান অভিনেত্রী।
সন্তানের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। ২০১৬ সালে ‘মুসাফির’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মারজান জেনিফার।