দিলরুবা দোয়েল ও নিশাত প্রিয়ম অভিনীত নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিহান’ মুক্তি পেয়েছে ফেসবুকে। হেমন্ত সাদীক পরিচালিত চলচ্চিত্রটিতে কর্মক্ষেত্রে নারীর নেতৃত্ব, পারিবারিক প্রত্যাশা ও সামাজিক বাধার বাস্তবতা তুলে ধরা হয়েছে। অক্সফাম ইন বাংলাদেশের ‘রাইজ অ্যান্ড লিড’ উদ্যোগের ভাবনা থেকে নির্মিত ‘বিহান’-এ উঠে এসেছে নারীর আত্মবিশ্বাস ও নিজের সিদ্ধান্ত নেওয়ার শক্তি খুঁজে পাওয়ার গল্প।