অশ্লীল গান গাইতে চাননি কুমার শানু, তবু কেন গাইলেন?

Share

নব্বইয়ের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানু জানিয়েছেন, অশ্লীল বা রুচিহীন গান গাওয়া বরাবরই এড়িয়ে চলেছেন তিনি। তবে ক্যারিয়ারের কিছু সময়ে ইন্ডাস্ট্রির চাপ ও কাজ হারানোর আশঙ্কায় দু-একটি অপছন্দের গান গাইতে বাধ্য হয়েছেন। ‘রজ গয়া তবলা তবেলে মে’ গানটিকে এমন ব্যতিক্রমের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন এই শিল্পী। নিজের নীতি ও রুচির সঙ্গে আপস না করায় ক্যারিয়ারে ক্ষতি হলেও এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই।