প্রায় দুই দশক পর ইমরান হাশমির ‘আওয়ারাপান’ সিনেমার জনপ্রিয় গান ‘তেরা মেরা রিশতা ২.০’ নতুন সংস্করণে নিয়ে ফিরেছেন পাকিস্তানি রক ব্যান্ড রক্সেনের প্রধান গায়ক মুস্তফা জাহিদ।
গত ১৪ আগস্ট প্রকাশিত গানটির নতুন আয়োজনে মূল সুরের আবহ ঠিক রাখা হলেও গানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। মিউজিক ভিডিওতে শহরের স্কাইলাইনের পটভূমিতে গানটি পরিবেশন করতে দেখা গেছে তাকে।
‘আওয়ারাপান ২’-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকে থাকতে না পারলেও ভক্তদের জন্য স্বাধীনভাবে গানটির নতুন সংস্করণ ইউটিউব, ইনস্টাগ্রাম রিলস ও বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ করেছেন মুস্তফা জাহিদ।