বড় পর্দায় ফিরছে জনপ্রিয় ‘স্টার ওয়ার্স’ ফ্র্যাঞ্চাইজি। নতুন কিস্তি ‘স্টার ওয়ার্স: স্টারফাইটার’-এর মূল চরিত্রে থাকছেন হলিউড তারকা রায়ান গসলিং। ছবিটি পরিচালনা করছেন ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’খ্যাত শন লেভি।
ডিজনির ‘ডি২৩’ ফ্যান ইভেন্টে সিনেমাটির প্রথম টিজার প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালের ‘দ্য রাইজ অব স্কাইওয়াকার’-এর পাঁচ বছর পরের সময়কে কেন্দ্র করে তৈরি হচ্ছে ছবিটি। এতে রায়ান গসলিংকে দক্ষ পাইলট ‘কেড অবারন’ চরিত্রে দেখা যাবে।
২০২৭ সালের ২৮ মে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। রায়ান গসলিং ছাড়াও এতে অভিনয় করছেন অ্যামি অ্যাডামস, ম্যাট স্মিথ, মিয়া গথসহ আরও অনেকে।