তুর্কি-জার্মান অভিনেত্রী মেরিয়েম উজেরলির জন্মদিন আজ। ‘ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি’ ধারাবাহিকে হুররেম সুলতানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি। তবে তারকা হওয়ার আগে জীবন ছিল কঠিন সংগ্রামে ভরা।
দীর্ঘ প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর কাজহীন অবস্থায় ছিলেন মেরিয়েম। এমনকি পরের মাসের বাড়িভাড়া কীভাবে দেবেন, সেটিও অনিশ্চিত ছিল। তখন একটি ছোট চরিত্র পেলেই চলবে—এমন আশা নিয়েই অডিশনে অংশ নেন তিনি।
কিন্তু ভাগ্য বদলে যায় সেই অডিশনেই। নির্মাতারা তাকে হুররেম সুলতানের কেন্দ্রীয় চরিত্রে বেছে নেন। নিজের জীবনের কষ্টকে অভিনয়ের শক্তিতে পরিণত করে মেরিয়েম চরিত্রটিকে এমনভাবে ফুটিয়ে তোলেন যে, তা তাকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দেয়।
বাড়িভাড়া নিয়ে দুশ্চিন্তায় থাকা সেই অভিনেত্রীই আজ বিশ্বজুড়ে পরিচিত ‘হুররেম’ নামে।