‘অ্যানি’র বোনের চরিত্রে বেণি

Share

লাক্স সুপারস্টার-২০২৫-এর ফার্স্ট রানারআপ নাযাহ নাওয়ারকে দেখা যাবে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের মিনি সিরিজ **‘অ্যানি’**তে। সিরিজে তিনি কেন্দ্রীয় চরিত্রে থাকা নাজিফা তুষির বোন ‘বেণি’ চরিত্রে অভিনয় করেছেন।

 

লাক্স সুপারস্টারে পরিচিতি পাওয়ার আগেই সিরিজটির শুটিং শেষ করেছিলেন নাযাহ। আন্তর্জাতিকভাবে প্রশংসিত ‘অ্যানি’ গত জুনে জার্মানির ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এ বিশ্ব প্রিমিয়ার করে। এবার দেশে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির অপেক্ষায় রয়েছে সিরিজটি।