ক্রিস্টোফার নোলানের ‘দ্য অডিসি’ আইম্যাক্স ৭০ মিমি ফরম্যাটে দেখেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। নিউইয়র্ক-নিউ জার্সি অঞ্চলের একমাত্র আইম্যাক্স ৭০ মিমি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে নির্মাণশৈলী ও কারিগরি দক্ষতার প্রশংসা করেছেন তিনি।
তবে সীমিতসংখ্যক প্রেক্ষাগৃহে এভাবে সিনেমা প্রদর্শন এবং তিন ঘণ্টায় দীর্ঘ কাহিনি তুলে ধরার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্পর্শিয়া। তার মতে, এমন প্রদর্শনব্যবস্থা সাধারণ দর্শকের জন্য সহজলভ্য নয়; বরং এটি অনেকটা ‘প্রিমিয়াম ইভেন্ট’-এর মতো।