বাবা-মেয়ের হৃদয়স্পর্শী গল্প, সানির ছোট ছবিতে মুগ্ধতা

Share

আহমেদ হাসান সানির প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি ‘সং ফ্রম দ্য সাউথ’ মুক্তি পেয়েছে। প্রায় ১০ মিনিটের ছবিটি বাবা-মেয়ের হৃদয়স্পর্শী গল্পকে কেন্দ্র করে নির্মিত।

 

ছবিতে এক মুচি বাবার অসুস্থ মেয়েকে সুস্থ করার সংগ্রাম এবং শেষ পর্যন্ত মেয়েকে নিয়ে অনিশ্চিত যাত্রার গল্প উঠে এসেছে। ১৪ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে ছবিটি প্রকাশের পর নির্মাণ ও গল্পের প্রশংসা করেছেন কথাসাহিত্যিক লুৎফর হাসান ও সংগীতশিল্পী নাহিদ হাসানসহ অনেকে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন এ কে আজাদ সেতু ও লতা আহমেদ।