পোশাক নিয়ে সমালোচনার মুখে ওয়ামিকা

Share

আওয়ারাপান ২’-এর একটি অনুষ্ঠানে প্রচলিত গ্ল্যামারাস পোশাকের বদলে স্পোর্টি লুকে হাজির হন বলিউড অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। চিতা-প্রিন্টের ওভারসাইজড ফুটবল জার্সি, কালো অ্যাঙ্কেল বুট ও বড় সানগ্লাসে তাকে দেখা যায়।

 

ওয়ামিকার এই ব্যতিক্রমী সাজ সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ তার লুকের তীব্র সমালোচনা করলেও অনেকে সাহসী ও ভিন্নধর্মী ফ্যাশন পছন্দের প্রশংসা করেছেন।