২০০৮ সালে শাকিব খানকে বিয়ে করলেও প্রায় ৯ বছর বিষয়টি গোপন রেখেছিলেন অপু বিশ্বাস। পরে ২০১৭ সালে সন্তান আব্রাম খান জয়কে নিয়ে টেলিভিশন লাইভে এসে বিয়ের খবর প্রকাশ করেন তিনি।
অপু বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, বিয়ে গোপন রাখার পেছনে মূলত দুটি কারণ ছিল। প্রথমত, তাদের সিনেমা ঘিরে বড় অঙ্কের বিনিয়োগ থাকায় ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ছিল। দ্বিতীয়ত, সন্তান জয়ের সামাজিক পরিচয় ও অধিকার নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছিল। তাই দীর্ঘদিন ব্যক্তিগত সম্পর্ক আড়ালে রাখলেও শেষ পর্যন্ত সন্তানের স্বীকৃতির বিষয়টি সামনে এনে বিয়ের কথা প্রকাশ করেন অপু।
শাকিবের পরিবারের প্রতি সম্মান ও ভালোবাসার কথাও স্মরণ করেছেন অপু। তিনি জানান, স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে করেই একসময় নিয়মিত নামাজ ও রোজা পালন করতেন। ধর্মীয় বিষয়েও শাকিবের সঙ্গে তার আলোচনা হতো বলে জানান এই অভিনেত্রী।