বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শবনম পাকিস্তানের চলচ্চিত্রেও পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। ১৯৭০ সালে ঢাকা থেকে লাহোরে পাড়ি জমানোর পর নিয়মিত উর্দু সিনেমায় অভিনয় শুরু করেন তিনি।
এক সাক্ষাৎকারে শবনম জানান, পাকিস্তানে অভিনীত প্রথম সিনেমার সম্মানীর সঠিক অঙ্ক মনে নেই। তবে সেই পারিশ্রমিক দিয়েই করাচিতে দুই বেডরুমের একটি ছোট বাড়ি কিনেছিলেন তিনি। পরে মা-বাবা ও ছেলে রনিকেও ঢাকায় থেকে সেখানে নিয়ে যান।
এর আগে ‘হারানো দিন’ সিনেমায় অভিনয়ের জন্য মাত্র ১ হাজার ২০০ টাকা সম্মানী পেয়েছিলেন শবনম। আজ সোমবার (১৭ আগস্ট) ৮১ বছরে পা দিয়েছেন এই বরেণ্য অভিনেত্রী।