ইরফান সাজ্জাদ ও আইশা খান নতুন নাটক ‘জোছনায় ফেরা’-তে জুটি বেঁধেছেন। চয়নিকা চৌধুরী পরিচালিত নাটকটির গল্পে উঠে এসেছে প্রেম, ভুল বোঝাবুঝি, সম্পর্কের টানাপোড়েন ও তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে দাম্পত্য জীবনে তৈরি হওয়া জটিলতা। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে ইরফান-আইশার পর্দার রসায়ন দর্শকদের ভালো লাগবে বলে আশা করছেন দুই অভিনেতাই।