বাংলা নাটকের অন্যতম পুরোধা নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। আলোচনা, শোভাযাত্রা, স্মারক বক্তৃতা ও নাট্য প্রদর্শনীর মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে এই নাট্যব্যক্তিত্বকে।
‘সেলিম আল দীন সংগ্রহশালা’ শিল্পকলা একাডেমিতে দুই দিনের কর্মসূচিতে আলোচনা সভা ও ‘ধাবমান’ নাটকের প্রদর্শনীর আয়োজন করেছে। অন্যদিকে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের তিন দিনের উৎসবে ১৮ আগস্ট ‘নিমজ্জন’, ১৯ আগস্ট ‘জহরনামা’ এবং ২০ আগস্ট ‘একসাথে চলি একসাথে বাঁচি’ মঞ্চস্থ হবে।
এ ছাড়া নাট্যদল স্বপ্নদল ২০ আগস্ট ‘চিত্রাঙ্গদা’ এবং ২১ আগস্ট সেলিম আল দীনের কাহিনি অবলম্বনে ‘হরগজ’ নাটকের প্রদর্শনীর মাধ্যমে নাট্যাচার্যকে স্মরণ করবে।